নিয়োগপত্র না নিলে সাসপেন্ড! বিএলও-দের কমিশন

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর ঘোষণার পর এবার বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে নিয়োগপত্র না-নিলে সাসপেন্ড করা হবে। বিএলও-দের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, কয়েকটি জেলায় বিএলও-রা এসআইআর প্রক্রিয়ায় এখনও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা নানা বাহানা দিচ্ছেন। জেলা নির্বাচনী আধিকারিক ডিইও-দের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বিএলও-দের বিষয়টি খতিয়ে দেখতে। সেই মতো মুর্শিদাবাদ-সহ কয়েকটি জেলায় বিএলও-দের সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের দিন ক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত বিএলও-দের নিয়ে মাথাব্যথা কমিশনের।
রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে বিএলও নিয়োগ করা হলেও, কিছু জায়গায় পদ শূন্য রয়েছে। সেখানে নিয়োগ করা যাচ্ছে না।