গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National মেলেনি ফিটনেস ক্লিয়ারেন্স, অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত শামি

    মেলেনি ফিটনেস ক্লিয়ারেন্স, অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত শামি

    0
    376
    ছবি সৌজন্যে : এক্স
    জাতীয় ক্রিকেট একাডেমির ফিটনেস ছাড়পত্র না পাওয়ায় অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত হয়ে পড়েছেন মহম্মদ শামি। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে থাকা বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স বিভাগ এখনও শামির ফিটনেস নিয়ে সম্পূর্ণ রিপোর্ট দেয়নি।
    সম্প্রতি জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলার হয়ে সাফল্য পেলে তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার আশা বাড়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শামির পারফরম্যান্সে নজর রাখতে জাতীয় ক্রিকেট একাডেমির একটি দল রাজকোটে গিয়েছিল। সেই দলে ছিলেন একজন জাতীয় নির্বাচক, বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স উইংয়ের প্রধান এবং একজন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার। এক বছরের দীর্ঘ চোটের কারণে বিরতির পর ফিরে আসা শামি এই টুর্নামেন্টে তার বোলিং দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। প্রথমদিকে বিভিন্ন রিপোর্টে বলা হয় সিডনিতে শেষ টেস্টে তিনি যোগ দিতে পারেন অথবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের জন্য তাকে পাওয়া যেতে পারে।
    এখন ক্রিকবাজের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে তিনি এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তবে ফিটনেস নিয়ে শঙ্কায় থাকলেও বেঙ্গলের দলে রয়েছেন মহম্মদ শামি।