গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs সিল হতে পারে বর্ডার, আশঙ্কায় বাংলাদেশে ফেরার হিড়িক

    সিল হতে পারে বর্ডার, আশঙ্কায় বাংলাদেশে ফেরার হিড়িক

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশে উত্তাল পরিস্থিতিতে বর্ডার সিল হয়ে যাওয়ার আশঙ্কায় বাড়ি ফিরতে পেট্রোপোল সীমান্তে লম্বা লাইন হাজার হাজার বাংলাদেশি নাগরিকের।
    প্রত্যেকেরই চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তারা জানেনই না ওপারে কি অপেক্ষা করছে তাদের জন্য। এদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়নি। এদের কারও বাড়ি ঢাকা, কেউ বা ফরিৎপুর, খুলনার বাসিন্দা। এপারে এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ আবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে। কিন্তু ওপারে যেভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে তাতে পরিবার পরিজনদের কথা ভেবে তড়িঘড়ি বাড়ি ফিরতে চাইছেন তাঁরা।। এরইমধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
    তবে এই পরিস্থিতিতে পণ্য আমদানি, রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন পেট্রাপোল সীমান্তের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং-র সম্পাদক কার্তিক চক্রবর্তী