গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Technology ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত?

    ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত?

    0
    55
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    স্ট্রিমিং দুনিয়ায় বিজ্ঞাপন এখন প্রায় অনিবার্য। নেটফ্লিক্স সিরিজের মাঝখানে, হুলুর নাটকের টানটান মুহূর্তে কিংবা স্পটিফাই প্লেলিস্টে প্লেলিস্টে হঠাৎ বিজ্ঞাপন ঢুকে পড়া নতুন কিছু নয়।

    একই চিত্র বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবেও। মাসে প্রায় ২৫০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে ইউটিউব মূলত বিজ্ঞাপন থেকেই বিশাল আয় করে। এই আয়ের একটি অংশ কনটেন্ট নির্মাতাদের কাছে যায়। ফলে নির্মাতা ও দর্শক,দু’পক্ষই উপকৃত হন। তবে একটানা একাধিক বিজ্ঞাপন চলতে থাকলে দর্শকের বিরক্তি বাড়ে।বেশিরভাগ ইন-স্ট্রিম বিজ্ঞাপন ১৫ সেকেন্ড বা তার কম সময়ের হয়। সাধারণত পাঁচ সেকেন্ড পর স্কিপ অ্যাডস বোতাম সক্রিয় হয়। ক্লিক করলেই বিজ্ঞাপন এড়ানো যায়।তবে সঙ্গে সঙ্গে স্কিপ করলে সেটি এনগেইজড ভিউ কনভার্সন হিসেবে গণ্য হয় না। ফলে নির্মাতা সেই বিজ্ঞাপন থেকে আয় পান না। অনেক সময় নির্মাতারা বিজ্ঞাপনকে আনস্কিপেবল হিসেবেও সেট করতে পারেন। স্মার্ট টিভিতে তুলনামূলক দীর্ঘ বিজ্ঞাপন বিরতিও দেখা যায়।ইউটিউবের বিজ্ঞাপন নির্মাতাদের আয়ের প্রধান উৎস।

    তাই পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চাইলে বৈধ সাবস্ক্রিপশনই সবচেয়ে নিরাপদ উপায়। তবে ইউজারদের জন্য এখনো কিছু বিকল্প পথ খোলা আছে,যদিও সেগুলোর স্থায়িত্ব নিশ্চিত নয়।