
তাঁর জন্ম কালিম্পংয়ে। এখন শিলিগুড়িতে শপিং করতে আসেন স্ত্রী। এভাবেই পশ্চিমবঙ্গ যোগের কথা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী এইচ ই দাশো শেরিং। এক অনুষ্ঠানে ভারতকে ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বলেছেন, ভুটানকে সেবা করার জন্য ভারত কীভাবে তাঁকে গড়েছে।
একটা রহস্যের কথা রয়েছে।তাঁর ভুটানি সহকর্মীরাও সেটা জানেন না। তাঁর জন্ম ভারতে। ১৯৬৫ সাল।তিনি কালিম্পং-এ জন্মেছিলেন। ভারতে ১১ বছর পড়াশোনা করেছেন। তাঁর বেড়ে ওঠার সময়গুলো কেটেছে ভারতে। কিন্ডারগার্ডেন স্কুল থেকে ক্লাস টেন পর্যন্ত তিনি ভারতে পড়াশোনা করেছেন। সেই দিনগুলিতে অনেক ভুটানিই ভারতে পড়াশোনা করেছেন। কারণ, তখন ভুটানে অনেক স্কুল ছিল না। কিন্তু যখন তাঁরা স্কুল প্রতিষ্ঠা করেছেন, তখন পর্যাপ্ত শিক্ষক ছিল না। শিক্ষকরা এসেছেন ভারত থেকে। তিনি ভারতীয় শিক্ষিকদের তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। তাঁরা ভাল শিক্ষা দিয়েছেন। কারণ, তার উপর ভিত্তি করেই তাঁরা দেশে ফিরে গিয়ে ভুটানের মানুষকে সেবা করছেন।ব্যক্তিগত তথ্য শেয়ার করতে গিয়ে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর স্ত্রী এখন একটা বাড়ি তৈরি করছেন। তিনি অর্ধেক সময় কাটান শিলিগুড়িতে, পশ্চিমবঙ্গে।
এভাবে নিজের অধিকাংশ জিনিস কেনেন, শপিং করেন। সত্যি কথা বললে তাঁকে সবসময় সেখানে যাওয়ার প্রয়োজন পড়ে না। শিলিগুড়িতে থাকা বন্ধুদের অর্থাৎ দোকানদারদের ফোন করে দেন। তাঁরাই জিনিসপত্র পাঠিয়ে দেন।
ছবি সৌজন্যে :ফেসবুক







