বোড়ো চুক্তি শান্তি ফিরিয়েছে : শাহ 

0
83
ছবি সৌজন্যে : এক্স
কংগ্রেস বোড়ো চুক্তি নিয়ে উপহাস করেছিল, কিন্ত এই চুক্তির মধ্যে দিয়েই অসমে বোড়োল্যান্ডে শান্তিস্থাপন হয়েছে। অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়নর ৫৭তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে ডোটমায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেছেন, চুক্তি স্বাক্ষরের সময় দলটি প্রশাসনকে উপহাস করেছিল কিন্তু বোড়োল্যান্ডে যে শান্তি ও অগ্রগতি এনেছে তা তাদের ভুল প্রমাণিত করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বোড়ো চুক্তির ৮২ শতাংশ বিধান ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে, আগামী দু’বছরের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়নের আশা করা হচ্ছে। বোড়ো যুবকদের উচ্চ লক্ষ্য নির্ধারণ এবং ২০৩৬ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের জন্য প্রশিক্ষণ শুরু করার পরামর্শ দিয়েছেন অমিত শাহ-র।