
শতাব্দী প্রাচীন দুই দলেরই বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি। ইডি সিবিআই নিয়ে বাম-কংগ্রেসের সেটিং তত্ত্ব-র অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শমীক ভট্টাচার্য।
বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এই সেটিং তত্ব বলেই বাম-কংগ্রেসের এখন এই হাল। একসময় ভোট শতাংশে থাকা দল দুটো এখন নোটার নিচে নেমে যাবে। তাঁর দাবি ইডি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সংস্থা। একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তিনি মন্তব্য। করতে পারেন না। ইডি তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে রাখবে। বিজেপির সঙ্গে ইডির কোনও সম্পর্ক নেই।
তিনি বলেছেন চোর-পুলিশ খেলা বছরের পর বছর চলছে। বিজেপি চায় প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক।





