পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে মার বালককে, শোরগোল জয়নগরে

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব

পায়ে দড়ি বেঁধে ১১ বছরের স্কুলছাত্রকে নগ্ন করে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।

জানা গিয়েছে দিন চারেক আগে জয় বন্ধুদের সঙ্গে লাঠি নিয়ে খেলছিল। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা তপন হালদার। অসাবধানতাবশত জয়ের হাতে থাকা লাঠি তপনের গায়ে লাগে। অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে ওই নাবালককে চুলের মুঠি ধরে টানতে টানতে তপন মণ্ডল বাড়িতে নিয়ে যায়। কানধরে ওঠবোস করানোর পর নগ্ন করে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন তপন। নির্যাতনের ভিডিও তুলে রাখেন তপন এমনটাই অভিযোগ। কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। বাড়ি ফিরে ভয়ে কাউকেই কিছু জানায়নি জয়। কিন্তু জয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হওয়ায় এরপর খোঁজখবর নিতে ভিডিওটি নজরে আসে।

পরে বারুইপুর হাসপাতালে চিকিৎসা চলে ওই নাবালকের। থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরইমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত তপন। বিষয়টি জানাজানি হতে তৎপর হয়েছে পুলিশ।