
কুড়িয়ে পাওয়া বোমায় আগুন দিতেই শিশুর আঙুল উড়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে বীরভূমের সিউড়িতে। একটি প্লাস্টিকে আঙুল মড়ে সিউড়ি হাসপাতালে নিয়ে যান শিশুর পরিবারের লোকজন।
সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকার বাসিন্দা শিশুটি বাড়ির কাছে বান্ধব সমিতির কালীপুজোর মাঠে খেলতে যায়। সেই সময় বোমাকে বল ভেবে খেলতে গেলে ছোট্ট মঙ্গলের ডান হাতের দুটো আঙুল উড়ে যায়। বোমার আওয়াজে লোকজন চলে এলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুর পরিবার প্লাস্টিকের ব্ল্যাগে করে আঙুল দুটো নিয়ে যায় হাসপাতালে অপারেশনের মাধ্যমে জোড়া লাগানোর আসায়। সিউড়ি হাসপাতালে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে শিশুটিকে।
