গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports আন্দ্রেয়েভাকে হারালেন ৩৬১ নম্বর বয়াসোঁ

    আন্দ্রেয়েভাকে হারালেন ৩৬১ নম্বর বয়াসোঁ

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স

    চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে পিঠ নিচে রেখে মাটিতে শুয়ে পড়লেন লোয়া বয়াসোঁ। দু’ হাতে মুখ ঢেকে এভাবেই থাকলেন বেশ কিছুক্ষণ।গোটা গ্যালারি করতালিতে মুখরিত তখন। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের পর দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বয়াসোঁ। ফরাসি ওপেনের ওমেন্স সিঙ্গলসে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দেওয়া খেলোয়াড় আরেকটি অঘটনের জন্ম দিয়ে উঠে গেলেন সেমি-ফাইনালে।

    বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে ষষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আন্দ্রেয়েভাকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা বয়াসোঁ।প্যারিসে গতবারের সেমি-ফাইনালিস্ট আন্দ্রেয়েভার বিপক্ষে প্রথম সেটে একটা সময়ে ৫-৩-এ পিছিয়ে ছিলেন ২২ বছর বয়সী ফরাসি খেলোয়াড়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৮০ মিনিটের সেটটি তিনি জিতে নেন টাইব্রেকে।দ্বিতীয় সেটে একটা পর্যায়ে ১৮ বছর বয়সী আন্দ্রেয়েভা এগিয়ে যান ৩-০তে, এরপর আর পাত্তা পাননি তিনি। অবিশ্বাস্য পারফরম্যান্সে টানা ছয় গেম জিতে পরের ধাপে পৌঁছে যান বয়াসোঁ।গত বছর এই সময়ে বয়াসোঁ ছিলেন হাসপাতালের বিছানায়। গতবারের ফরাসি ওপেন শুরুর এক সপ্তাহ আগে হাঁটুতে গুরুতর চোট পান তিনি, করাতে হয় অস্ত্রোপচার।প্যারিসে এবার ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা পান তিনি। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয় তার। প্রথম তিন রাউন্ডে জয়ের পর শেষ ষোলোয় তিনি হারিয়ে দেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। এবার হারালেন ষষ্ঠ বাছাইকে।