আন্দোলনকারীদেরই তোপের মুখে পিকে, পাল্টাও 

0
613
ছবি সৌজন্যে : এক্স

বিহারে পাবলিক সার্ভিস কমিশন-এর পরীক্ষার্থীদের বিক্ষোভকে সমর্থন জানাতে গিয়ে তোপের মুখে পড়েছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।

বিপিএসসি-এর পরীক্ষার্থীদের বিক্ষোভে রবিবার লাঠিচার্জ করেছে পুলিশ। পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ফের পরীক্ষা নেওয়ার দাবি তুলে রাতে পাটনার গান্ধী ময়দানে জড়ো হন পরীক্ষার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। প্রতিবাদী চাকরিপ্রার্থীদের অবশ্য দাবি, পুলিশের লাঠিচার্জের সময় দেখা মেলেনি প্রশান্ত কিশোরের। বিক্ষোভের মুখে পড়ে সোমবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রশান্ত কিশোর। বলেছেন, তিনি পড়ুয়াদের সঙ্গে রয়েছেন। বিক্ষোভকারীদের তিনি নানা ভাগে বিভক্ত হয়ে জমায়েত করার পরামর্শ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তার ৪৫ মিনিট পরে পুলিশ লাঠিচার্জ করে। বিহার পুলিশের আচরণের নিন্দা করে প্রশান্ত কিশোরের হুঁশিয়ারি, তিনি এর বিরুদ্ধে আদালত এবং মানবাধিকার কমিশনের দ্বারস্থ হবেন। অন্যদিকে বিহার পুলিশের বক্তব্য,পাটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে প্রশান্ত কিশোর শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। অভিযোগ, তারপরেও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করে এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির উদ্দেশে মিছিল করে এগোতে শুরু করে। তখন পুলিশ তাঁদের থামাতে লাঠিচার্জ করে।

এদিক, এই পরিস্থিতিকে নীতীশ কুমার সরকারের বি টিম বলে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব।