গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা বেড়ে ৮০০ কিলোমিটার 

    ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা বেড়ে ৮০০ কিলোমিটার 

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভারতীয় সশস্ত্র বাহিনী এবার হাতে পেতে চলেছে দ্বিগুণ পাল্লার ব্রহ্মস। সেই সঙ্গে ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি এই সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবার হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে পাঁচগুণ বার তারও বেশি দ্রুতগতির স্তরে উন্নীত হতে চলেছে।

    সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মসের উৎকর্যবৃদ্ধির লক্ষ্যে মস্কোর সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সঙ্ঘাতের প্রেক্ষিতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আবার প্রমাণিত হয়েছে।

    এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর তিনটি শাখাকে, স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য বাড়তি পাল্লা ও গতিবেগ সম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রুশ সেনা ইতিমধ্যেই নতুন হাইপারসনিক ব্রহ্মস মার্ক-২ ব্যবহার শুরু করেছে। মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে তা তৈরি করতে চায় নয়াদিল্লিও। প্রাথমিক ভাবে ভারতীয় স্থলসেনার হাতে তুলে দেওয়া হতে পারে ব্রহ্মসের নতুন সংস্করণটি।