
উত্তরপ্রদেশের লখনউতে গড়ে উঠছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির একাধিক কেন্দ্র, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, এবার লখনউতেই তৈরি করা হবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। যদি পাকিস্তান আবার কোনও পাপ করে, তবে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের নিকেশ করবে।
ভারতের প্রতিরক্ষা শক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অপারেশন সিঁদুরের সময় সারা বিশ্ব দেখেছে ভারতের দেশীয় অস্ত্রের ক্ষমতা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আত্মনির্ভর ভারত-এর শক্তি, বিশেষত ব্রহ্মস-এর শক্তি প্রমাণ করেছে।
পাকিস্তানে ব্রহ্মস-এর নামটুকুই ওদের সারা রাত জাগিয়ে রাখার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বড় বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডরে তাদের নিমাণকেন্দ্র তৈরি করছে। ভারতে তৈরি অস্ত্র খুব শীঘ্র সেনাবাহিনীর অন্যতম শক্তি হয়ে উঠবে।
