
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় রাজ্যে মডেল স্কুল তৈরির ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ব্রাত্য বসু বলেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় রাজ্যে ৪৩০টি মডেল স্কুলে স্মার্ট ক্লাসরুম এবং পরিকাঠামো উন্নয়ন করা হবে।
পাশাপাশি ৮৭টি পিছিয়ে পড়া ব্লকে দুটো করে মডেল স্কুল তৈরি হবে।বিভিন্ন জায়গায় অন্তত ৫০ হাজার আইসিডিএস কেন্দ্রগুলোকে স্মার্ট করা হবে। মডেল স্কুলের জন্য বাজেটে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া স্মার্ট আইসিডিসিএস কেন্দ্রের জন্য ২ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এই বাজেটের ৭০ শতাংশ টাকা দেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক।
বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য।
