ব্রাত্য বসুকে অবস্থান মঞ্চে আসতে হবে, দাবি তুললেন আন্দোলনকারীরা

0
123
ছবি সৌজন্যে : নিজস্ব

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করুন। তারপরেই ধর্না নিয়ে সিদ্ধান্ত হবে। ১১ দিন ধরে টানা আন্দোলনের পর জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।

টানা অবস্থানের পরেও শিক্ষামন্ত্রী চুপ কেন প্রশ্ন তুলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সরকারের অবস্থান না জানা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার এবং রবিবার ছুটির দিন থাকায় বিকাশ ভবন বন্ধ থাকে। তাই এসপ্তাহের এই দু’দিন নতুন করে জোরালো কোনও কর্মসূচি গ্রহণ করেনি আন্দোলনকারীরা। শনিবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।

বৃহস্পতিবার চাকরিহাবাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। অনেকেই মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। পুলিশের লাঠিপেটায় জখমদের ছবি হাতে প্রতিবাদে সামিল হয়েছেন আন্দোলনকারীরা।