
বাংলায় কোনও সুপারস্টার নেই। দেবকে নিয়ে কুণাল ঘোষের পোস্টের পর কার্যত তাকেই সমর্থন করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায় বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রিতে কেউ সুপারস্টার নেই।
সুপারস্টার কখনও অন্যের অধীরে রাজনীতি করেন না। সত্যিকারের সুপারস্টার নিজে দল গড়েন। তাঁর কথায় তৃণমূলে সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলা সিনেমাতে এই শব্দটাই হাস্যকর। কেউ নিজেকে সুপারস্টার বললে সেটা হাস্যকর, দ্বিচারিতা। এর আগে কুণাল ঘোষ দেব-র নাম না নিয়েই পোস্টে লিখেছিলেন রঘু নিজের প্রভাব খাটিয়ে সবথেকে বেশি শো নিয়েছে। মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলবেন, আর কাজে স্বার্থপরের মত নিজের ঘুঁটি সাজাবেন এটা ঠিক নয়।
কুণাল ঘোষের এই পোস্টকেই সমর্থন করেছেন ব্রাত্য বসু। বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চুপ থাকা, আর যখন সিনেমা করবেন তখন বিজেপির লোকদের নিয়ে সিনেমা করবেন এটা ঠিক নয়।








