
স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথে এগোচ্ছে। সুপ্রিম কোর্ট নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা ৮ মাস বাড়াতে পোস্ট করেছেন ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী লিখেছেন নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে যা মুখ্যমন্ত্রীর সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।
এই সময়সীমার মধ্যেই আগের শিক্ষকরা, আগের মতই কাজ চালিয়ে যেতে পারবেন। এই রায়ে পরিষ্কার এসএসসি সঠিক পথেই এগোচ্ছে।









