ব্রাত্য-র ইস্তফার দাবি : বর্ধমানে এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার

0
788
ছবি সৌজন্যে : নিজস্ব

গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে এসএফআই।

পূর্ব বর্ধমানের কার্জন গেটের সামনে এসএফআই সদস্যরা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। শিক্ষামন্ত্রী’র কুশপুতুল পোড়ানোর চেষ্টা করতে গেলে টেনে হিঁচড়ে আন্দোলনকারী পড়ুয়াদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

অন্যদিকে বাঁকুড়াতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে বাম ছাত্র-যুবরা। বাঁকুড়া শহরের চার্চ মোড়ে অবরোধ করে এসএফআই, ডিওয়াইএফআইয়ের সদস্যরা।