বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

0
148
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্ধী। তাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ফ্যান ফলোয়াররা। দু দলের ম্যাচে আলাদা হয়ে যায় ক্রীড়াপ্রেমি থেকে কোটি ফ্যান ফলোয়াররা।

এবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।তবে ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।আগামী ১৬ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে খেলবে দুই দল। এদিকে দুটি দেশ যে ক্রিকেট খেলে সেটাই অনেকের কাছে অজানা।টেস্ট বা ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে দক্ষিণ আফ্রিকার দুই দেশের।আর্জেন্টিনা বনাম বারমুডা ম্যাচ দিয়ে শুরু হবে এই বাছাইপর্ব।আর আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি হবে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দেশে।

১৬ ডিসেম্বর বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে।এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৯ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২৯ রানে।