গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে নেইমার, নতুন করে অনিশ্চয়তা

    বিশ্বকাপে নেইমার, নতুন করে অনিশ্চয়তা

    0
    163
    ছবি সৌজন্যে : এক্স

    সান্তোসকে অবনমন এড়াতে শেষ ম্যাচে ব্যথা নিয়েই খেলেছিলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পরই জানিয়েছেন, এখন তাকে বাধ্য হয়েই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। আর এ ঘোষণাই নতুন করে আশঙ্কা তৈরি করেছে আগামী বছরের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা ঘিরে।

    ম্যাচ শেষে সাংবাদিকদের নেইমার বলেছেন, দলকে সাহায্য করতেই ফিরেছিলেন।গত কয়েক সপ্তাহ তাঁর জন্য খুব কঠিন ছিল।চোটের কারণে না খেললেও, শেষ কয়েক ম্যাচে দলকে বাঁচাতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। যারা তাঁকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য ৩৩ বছর বয়সী নেইমার জানুয়ারি মাসে সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। লিগের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে তিনি দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকতে বড় ভূমিকা রাখেন। তবে চোটের কারণে পুরো সিজনে তিনি মাত্র ২০টি ম্যাচ খেলতে পারেন।তবে অস্ত্রোপচারের ধরণ বা পুনর্বাসনে কত সময় লাগবে, তা নিয়ে কিছুই জানাননি নেইমার। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার মাঠে ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে।এদিকে ব্রাজিল জাতীয় দলেও নেইমার গত দু’ বছর ধরে খেলছেন না।

    নতুন কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছিলেন, ‘বিশ্বকাপের দলে ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে একশো ভাগ ফিট হতে হবে।এদিকে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও আমেরিকায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। নেইমারের সময়মতো ফিরতে পারা এখন বড় প্রশ্নই থেকে যাচ্ছে।