
বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতির ক্ষেত্র তৈরি করে নিয়েছে ব্রাজিল ও ফ্রান্স। বিশ্ব আসরের উত্তেজনা খানিকটা আঁচ মিলবে এই দু’ দলের লড়াইয়ে।
আগামী মার্চে আমেরিকায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ জালো এই ম্যাচের ঘোষণা করেছেন। ব্রাজিলের সঙ্গে লড়াইয়ের আগে কলম্বিয়ার সঙ্গেও খেলবে ফ্রান্স।আগামী ২৩ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্স আপরা, ৩১ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা বস্টনে।বিশ্বকাপের আগে এই ম্যাচ দুটি ফ্রান্সের প্রস্তুতির জন্য আদর্শ হবে বলেই মনে করেন ফেডারেশনের সভাপতি।আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডি.সিতে হবে বিশ্বকাপের ড্র। এক নম্বর পটে থাকবে ব্রাজিল ও ফ্রান্স, দুই নম্বর পটে কলম্বিয়া।এই দুটি ম্যাচই শেষ নয়। বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।
সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ডি গ্রুপে ছয় ম্যাচের পাঁচটি জিতে ও একটিতে ড্র করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স









