গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলের বিশ্বকাপ দলে নেই নেইমার

    ব্রাজিলের বিশ্বকাপ দলে নেই নেইমার

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় এক চমক দেখা যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন শুরু করেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি, আর সেই পরিকল্পনায় জায়গা পাচ্ছেন না দলের অন্যতম বড় তারকা নেইমার।

    ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো’র সাংবাদিক জানিয়েছেন, বর্তমানে নেইমারকে দলে নেওয়ার কথা ভাবছেন না আনচেলত্তি।৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার বর্তমানে সান্তোসে খেললেও তার পারফরম্যান্স বিশ্বকাপের মানদণ্ডে পড়ছে না বলে মনে করছেন ইতালিয়ান কোচ।সূত্রের খবর, আনচেলত্তি মূলত বর্তমান ফর্মের ওপরই জোর দিচ্ছেন।অতীতের অর্জন কিংবা খ্যাতির ভিত্তিতে নয়, বরং সাম্প্রতিক পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার একমাত্র মাপকাঠি। সেই কারণেই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েও নেইমার আপাতত পিছিয়ে পড়েছেন।এছাড়া নেইমারকে নিয়ে ফ্যানদের যে ব্যাপক আলোচনা ও চাপ তৈরি হয়েছে, সেটিও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আনচেলত্তি।

    তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুধুমাত্র সেরা ফর্মে থাকা খেলোয়াড়দেরই সুযোগ পাওয়া উচিত।ফলে, ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা এখন বড় এক অনিশ্চয়তার মুখে। ব্রাজিলের জার্সিতে তার শেষ বিশ্বকাপ দেখা যাবে কিনা, এ প্রশ্ন এখন ফুটবল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।