গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম ব্রাজিলে

    বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম ব্রাজিলে

    0
    35
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ব্রাজিলের রিও ডি জেনেইরোতে নিজের কারখানায় বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তৈরি করেন জারবাস মেনেঘিনি। তার দাবি, এখন পর্যন্ত তিনি প্লাস্টারের তিন হাজার নকল ট্রফি বানিয়েছেন।

    যা রপ্তানি করা হয় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে আশায় বুক বাধছেন মেনেঘিনি, ব্রাজিলকে এবার আসল ট্রফি জিতে ঘরে ফিরতে দেখার স্বপ্ন তার।শেষ ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছিল সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।এরপর কেবলই হতাশার গল্প। ২০১৪ আসরে সেমিফাইনালে উঠলে জার্মানির কাছে বিপর্যস্ত ,৭-১ হয়ে বিদায়, বাকি চার আসরে পেলে-রোমারিও-রোনালদিনিয়োর উত্তরসূরীদের দৌড় কোয়ার্টার ফাইনালেই থেমেছে। কিন্তু কার্লো আনচেলত্তির অধীন ব্রাজিল এবার ভালো কিছু করবে এমন প্রত্যাশা দেশটির ফুটবল ফ্যানদের।

    একইসঙ্গে নকল বিশ্বকাপ ট্রফি তৈরিরও ধুম পড়েছে।ব্রাজিলের ৫৮ বছর বয়সী কারিগর মেনেঘিনি বার্তা সংস্থাকে জানান, ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে তৎকালীন ব্রাজিল অধিনায়ক ডুঙ্গাকে ট্রফি হাতে তুলতে দেখেই তার এই ব্যবসার ধারণা আসে।