গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports আর্জেন্টিনার কাছে টি-টোয়েন্টিতে হারলো ব্রাজিল

    আর্জেন্টিনার কাছে টি-টোয়েন্টিতে হারলো ব্রাজিল

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ।

    বাছাইপর্বের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনা ১১ রানে হারিয়েছে ব্রাজিলকে। আর্জেন্টিনা টস হেরে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ১০৭ রান তোলে। জবাবে ব্রাজিল ১৯.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে গেলে ১১ রানের জয় পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে আগুস্তিন রিভেরো সর্বোচ্চ ৩১ বলে ৪২ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ  ২০ রান করেছেন লুকা রসি। দুই জনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে ২ উইকেট করে নেন রিচার্ড অ্যাভারি এবং রদ্রিগেস।লক্ষ্য তাড়ায় অসহায় ছিলেন ব্রাজিলের ব্যাটাররা। আর্জেন্টিনার বোলারদের সামনে অসহায় ছিলেন। মিশেল আসুনসাও ২৬ বলে ২৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।

    আর্জেন্টিনার হয়ে আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা এরনান ফেনেল ৩ উইকেট নেন। ব্যাট হাতে সর্বোচ্চ রান করা আগুস্তিন রিভেরো বল হাতেও ২ উইকেট নিয়ে নেন।