ট্রফি ধরে রাখল ব্রাজিল, ব্যর্থ আর্জেন্টিনা

0
158
ছবি সৌজন্যে : এক্স

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দু’ দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নশিপ নির্ধারণের অপেক্ষায় ছিল দু’ দল।সেখানে আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলল ব্রাজিল। শেষ ম্যাচ চিলিকে ৩-০ গোলে হারানোয় আর্জেন্টিনাকে ট্রফি জিততে হলে করতে হতো ৪ গোল।

এচেভেরির দল জয় তো পায়নি, উল্টো ৩-২ গোলে হেরেছে। আর তাতেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলকে অনেকেই সম্ভাব্য চ্যাম্পিয়নশিপজয়ী দলের তালিকা থেকে বাদ দিয়েছিল। বিপরীতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল অনেকেই।কিন্তু সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে ব্রাজিলই।এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হয় চিলির।ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো গোল না হলেও পরের শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস গোল করলে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি গোলেও এগিয়ে থাকে ব্রাজিল। চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য প্যারাগুয়েকে ৪-০ গোলে হারাতে হত আর্জেন্টিনাকে। কিন্তু এমন কঠিন সমীকরণে একই মাঠে খেলতে নেমে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে। এই অবস্থায় আর্জেন্টিনার ট্রফি জেতার আশা একরকম শেষই হয়ে যায়।

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে গেছে আর্জেন্টিনা।৩ পয়েন্টে এগিয়ে থেকেই ট্রফি নিশ্চিত করে ব্রাজিল। এ নিয়ে ব্রাজিল ১৩তম চ্যাম্পিয়নশিপ জিতলো, যা তাদের টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি চ্যাম্পিয়নশিপ জিতেছে উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনা ৫, কলম্বিয়া ৩ ও প্যারাগুয়ে ও ইকুয়েডর একটি করে চ্যাম্পিয়নশিপ জিতেছে।