১০ গোলের জয়ে বিশ্বকাপে সূচনা ব্রাজিলের

0
218

ফিফা ফুটসাল বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিউবাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ১০-০ গোলের জয়ে দুর্দান্ত শুরু করেছে সেলেসাওরা।উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে সেলেসাওদের গোলবন্যা দেখেছে দর্শকরা।

 

হ্যাটট্রিক করেছেন মার্সেল ও মারলন।এছাড়া নেগুইনহো, ফেলিপ ভ্যালেরিও, পিটো এবং আর্থার একটি করে গোল করেছেন।অন্যদিকে তাসখন্দে আর্জেন্টিনা ইউক্রেনকে হারিয়েছে ৭-১ গোলে। পেট্রো শোতুরমার গোলে ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকেই যেন ম্যাচে ফেরার প্রেরণা পায় আলবিসেলেস্তেরা। কেভিন আরিয়েত্তা এই দলে যুক্ত হয়েছিলেন আরেকজনের ইনজুরির সুবাদে। তিনিই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। ক্রিশ্চিয়ান বোরুতোও করেছেন জোড়া গোল। বাকি তিন গোল আসে অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনোর পা থেকে। গ্রুপ সি’ তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। ২১ তারিখ হবে সেই ম্যাচ। একই ভেন্যুতে ১৭ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। উল্লেখ্য উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। অংশগ্রহণ করেছে ২৪টি দল। যার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনাও রয়েছে।