গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি লুসিও

    আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি লুসিও

    0
    234
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার লুসিও আগুনজনিত দুর্ঘটনার শিকার হয়েছেন। ক দিন আগে নিজের বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন এই কিংবদন্তি ডিফেন্ডার। এরপর গুরুতর অবস্থায় তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৪৭ বছর বয়সী এই প্রাক্তন ডিফেন্ডার এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

    লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল।সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই আগুনজনিত দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য,ব্রাজিলের জার্সিতে লুসিওর অভিষেক হয়েছিল ২০০০ সালে।

    এরপর হলুদ জার্সিতে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১০৫ ম্যাচ, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও করেছেন ৪ গোল। ২০০২ সালে ব্রাজিলের শেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেলেসাওদের হয়ে জিতেছেন দুটি ফিফা কনফেডারেশন কাপ।