
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জোর করে চাপিয়ে দেওয়া শুল্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা।
প্রায় একঘন্টা ধরে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। এখনও পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যে যে দেশের ওপর শুল্ক বা ট্যারিফ বসিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ ট্যারিফ ভারত ও ব্রাজিলের ওপরেই।
ভারতের ওপরে যেমন তাঁর রাগ রাশিয়া থেকে তেল কেনার জন্য, তেমনই আবার ব্রাজিলের প্রাক্তন জয়েস বলসোনারোকে ফিরিয়ে আনতে শুল্কের খাঁড়া বসিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে। ব্রিকস সামিটে ব্রাজিল সফরের কথাও উল্লেখ করেছেন তিনি।








