
কোয়ার্টার ফাইনালে হেরে ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটে উত্তর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরেছে তারা।
ম্যাচের ৪৯ মিনিটে উত্তর কোরিয়ার হয়ে চে উন-ইয়ংয়ের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এর আগেও উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপও জিতেছে।১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও মেয়েরা।আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কলম্বিয়া বিদায় নিয়ে নেদারল্যান্ডসের কাছে হেরে। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা।অন্যদিকে স্পেনকে হারিয়ে সেমিতে উঠেছে জাপান।জার্মানিকে হারিয়ে শেষ চারে জায়গা পেয়েছে আমেরিকাও।এর আগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
