
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন।
ইন্দোনেশিয়া সফরকালে প্রেসিডেন্ট লুলা বলেছেন, বয়স বাড়লেও তার কর্মউদ্যম কমেনি।তিনি বলেছেন, তাঁর বয়স ৮০ হলেও এখনো তিনি ৩০ বছরের মতোই উদ্যমী। ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে রসিকতার সুরে তিনি যোগ করেছেন, আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে।এদিকে,ব্রাজিলের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দু’ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দু’ মেয়াদে দায়িত্ব পালনের পর লুলা ২০২৩ সালে ক্ষমতায় ফেরেন।
ফলে তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য। এশিয়া সফরে থাকা লুলা ইন্দোনেশিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন, যেখানে তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেবেন।মালয়েশিয়া সফরের সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ, যা আগের এক সৌহার্দ্যপূর্ণ ফোনালাপের পর অনুষ্ঠিত হবে।







