গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment আফ্রিকার সিনে অনুষ্ঠানে পাউরুটির পোশাক

    আফ্রিকার সিনে অনুষ্ঠানে পাউরুটির পোশাক

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স

    নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস-এর ১২তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এক অভিনব পোশাক। জনপ্রিয় রিয়েলিটি শো তারকা কুইন মার্সি আতাং পাঁচ শতাধিক পাউরুটি দিয়ে তৈরি একটি পোশাক পরে অনুষ্ঠানে হাজির হয়ে সবার নজর কাড়েন।

    কেউ একে সৃজনশীলতার অনন্য উদাহরণ বলছেন, আবার কেউ খাদ্যের অপচয় হিসেবে সমালোচনা করছেন। আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের অন্যতম বৃহৎ এই আয়োজন অনুষ্ঠিত হয় লাগোসের একো হোটেল অ্যান্ড স্যুইটসে। এই অনুষ্ঠান শুধু পুরস্কার দেওয়া নয়, বরং মহাদেশের অন্যতম বড় ফ্যাশন ও সংস্কৃতি প্রদর্শনী হিসেবেও পরিচিত। প্রতি বছরের মতো এবারও লালগালিচায় তারকারা হাজির হন বিশাল ট্রেনযুক্ত গাউন, ঝলমলে পোশাক ও নাটকীয় ডিজাইনে। তবে সেসবের মাঝেই সবচেয়ে আলাদা হয়ে ওঠেন আতাং। তিনি জানান, তার পোশাকটি ৫০০টির বেশি পাউরুটি দিয়ে তৈরি। শুধু পোশাকই নয়, তার সঙ্গে দুইজন সহকারী ট্রেতে করে পাউরুটি বহন করছিলেন এবং আরও কয়েকজন সহযোগী পোশাকটি ধরে রাখতে সহায়তা করছিলেন। এত ভারী ও বড় আকৃতির পোশাকের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেও বেশ বেগ পেতে থাকেন।

    এক সাক্ষাৎকারে আতাং বলেছেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং তার রুটি বানানোর ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই এ পোশাক বেছে নেওয়া হয়েছে। ব্যবসার প্রচারের জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কী হতে পারে? বলেছেন তিনি। পোশাকটি ডিজাইন করেছেন নাইজেরিয়ার পরিচিত ফ্যাশন ডিজাইনার টইন লাওয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, এটি আসলে একটি নতুন ট্রেন্ডের সূচনা, নিজের ব্যবসাকে নিজের পোশাকে তুলে ধরা।এই ব্যতিক্রমী উপস্থিতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।