গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National মোদীর ডিগ্রি প্রকাশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

    মোদীর ডিগ্রি প্রকাশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশের নির্দেশ রুখে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সোমবার সিঙ্গল বেঞ্চের বিচারপতি শচীন দত্তা কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দিয়েছেন।

    ২০১৬ সালের ডিসেম্বরে এক আরটিআই আবেদনের প্রেক্ষিতে সিআইসি জানিয়েছিল, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএ পাশ করা ছাত্রছাত্রীদের নামের তালিকা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। সেই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে দিল্লি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় শিক্ষার্থীদের তথ্য তারা ফিডুশিয়ারি বা আস্থাভিত্তিক ক্ষমতায় সংরক্ষণ করে। কেবলমাত্র কৌতূহল মেটাতে এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আরটিআই আইনের আওতায় পড়ে না।

    ২০১৭ সালের জানুয়ারিতেই সিআইসি-র নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট। সোমবারের রায়ে কার্যত সেই স্থগিতাদেশ বহাল রইল।