
৩৪ বছরের শিল্পের ইতিহাসে কালো অধ্যায়, তৃণমূল আমলেও ধামা চাপা বাংলার শিল্পায়নের আশা,এবার ডাবল ইঞ্জিনের জাদু দেখবে বাংলা। শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, সবে তো শুরু। এবার ভোটের মতো বাংলায় শিল্পের কাউন্টিং শুরু হবে।তাঁর অভিযোগ,বাম আমলে শ্রমিকের স্বার্থরক্ষার অছিলায় দিনের পর দিন ইউনিয়নগুলির গুণ্ডারাজ রীতিমতো গলার ফাঁস হয়ে ছিল শ্রমিকদের কাছে। একে একে জুটমিলের ঝাঁপ বন্ধ হয়েছে।উত্তরোত্তর বেড়েছিল পশ্চিমবঙ্গে কর্মহারাদের সংখ্যা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, গত ৫০ বছর ধরে রাজ্যজুড়ে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়েছেন বিনিয়োগকারী-শিল্পপতিরা।তবে এবার পশ্চিমবঙ্গে ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী সরকার।পাশাপাশি বাম জমানায় শিল্প-ক্ষতের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি,পশ্চিমবঙ্গ এখন উন্নতির পথে। প্রথমেই গুণ্ডাদমন আইন আনা হয়েছে।
কারখানার গেটে তালা লাগালে হাজতে থাকতে হবে। কারখানার গেট ভাঙলে, তিনগুণ আদায় করা হবে। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেবেন।
