বাংলায় কথা বললেই বাংলাদেশি, সরব মুখ্যমন্ত্রী

0
336
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলায় কথা বললেই বাংলাদেশি? পাকিস্তানের ভাষা উর্দু। অনেকেই উর্দুতে কথা বলেন।
তাহলে? কোচবিহারের প্রশাসনিক সভা থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমঃশূদ্রদের উদ্দেশ্যে ,মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি থাকতে বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। তিনি চান মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক। অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে এ রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। রাজ্য সরকার নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করবে না।
কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল, ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।