গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs ইট, বালি, সিমেন্ট লুঠ, বিক্ষোভে আইসিডিএস-র শিক্ষিকা

    ইট, বালি, সিমেন্ট লুঠ, বিক্ষোভে আইসিডিএস-র শিক্ষিকা

    0
    187
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আইসিডিএস সেন্টার থেকে ইট, বালি, সিমেন্ট লুঠ করে বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগে দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসী ও অভিভাবকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার অচিন্ত্য নগর পঞ্চায়েতের কেপ্লট গঙ্গার ঘাট এলাকায়।
    গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস সেন্টারের শিক্ষিকা সাবিত্রী জানা গত কয়েক মাস আগে স্কুলে একটি সরকারি নলকূপ বসে, ওই নলকূপের সিমেন্টের প্ল্যাটফর্ম করার জন্য কাজ হয়, তার ইট,বালি, সিমেন্ট বেশি হয়, সেগুলো রাস্তা তৈরি করার জন্য রাখা হয়েছিল, কিন্তু সাবিত্রী জানা কাউকে না জানিয়ে সেগুলো বাড়ি নিয়ে চলে যায়। এরপরই এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাদের দাবি স্কুলের একটি কমিটি রয়েছে তাদেরকেও জানানো হয়নি।
    তবে পার্বতী জানার দাবি, ইট, বালি, সিমেন্ট গুলো কন্টাকটার এর কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পাথরপ্রতিমা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।