ব্রিকসে পহেলগাঁও হামলার নিন্দা

0
183
ছবি সৌজন্যে : এক্স
কোয়াডের বিদেশমন্ত্রী পর্যায়ের সম্মেলেন পর পহেলগাঁও হামলার বিরুদ্ধে সরব হয়েছেন ব্রিকসের নেতারা। সেই সঙ্গে সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীল মনোভাব নীতির পক্ষেও সায় দিয়েছেন তাঁরা। জঙ্গি দমনে বিশ্বের প্রতিটি দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্রিকস।
রিও ডি জেনেইরো ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, বাণিজ্য ও শুল্ক, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং ব্রেটন উডস ইনস্টিটিউটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার প্রসঙ্গে ব্রিকস নেতাদের অবস্থান তুলে ধরা হয়।
ঘোষণাপত্রে ব্রিকসের নেতারা ঘোষণাপত্রে ব্রিকসের নেতারা বলেছেন, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান হয়েছে। ঘটনায় ২৬ জনের মত্যু হয়েছে। আহত আরও অনেকে। সন্ত্রাসদমনে সব রকমের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্রিকস বদ্ধপরিকর।