গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ব্রিকস সদস্য রাষ্ট্রগুলি দ্রুত ভাঙবে, হুঁশিয়ারি ট্রাম্পের 

    ব্রিকস সদস্য রাষ্ট্রগুলি দ্রুত ভাঙবে, হুঁশিয়ারি ট্রাম্পের 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    আবারও ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্পের হুমকি, আমেরিকাকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা গেল, যদি ব্রিকস কখনও অর্থপূর্ণভাবে গঠিত হয়, তাহলে খুব দ্রুত শেষ হয়ে যাবে। আগে তিনি বলেছিলেন, ডলারকে গুরুত্বহীন করে অন্য কোনও দেশের মুদ্রাকে সেই জায়গাটা দিতে চাইছে ব্রিকস। ডলারের অবক্ষয় ঘটানোর এই প্রয়াস নিয়েই তোপ দাগতে দেখা গিয়েছিল তাঁকে। সেই বিষয়টিই এবার ফের তাঁর মুখে শোনা গেল। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ডলারের বৈশ্বিক মর্যাদা সংরক্ষণে যেমন তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তেমনই আমেরিকায় কখনও কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রাও তৈরি হতে দেবেন না।

    রিও ডি জেনেইরোতে সম্প্রতি আয়োজিত হয়েছিল এবারের ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনের পর থেকেই নতুন করে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।