গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs বাংলাদেশ থেকে বিয়ে হয়ে আসা ব্যারাকপুরের বধূর আত্মহত্যা

    বাংলাদেশ থেকে বিয়ে হয়ে আসা ব্যারাকপুরের বধূর আত্মহত্যা

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশ থেকে বিয়ে হয়ে ব্যারাকপুরে এসেছিলেন ১৫ বছর আগে, বেশকিছুদিন ধরে বাপের বাড়ি যেতে চাইছিলেন।
    কিন্তু এসআইআর ঘোষণা হতে তাঁকে বাংলাদেশ যেতে বারণ করা হয়েছিল। এরপরেই বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বছর ৩৩-র কাকলি সরকার। যদিও শাশুড়ির দাবি এসআইআর চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে আতঙ্কে ভুগছিলেন। জানা গিয়েছে ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডের বাসিন্দা সবুজ সরকারের সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা বছর ৩৩-র কাকলি সরকারের। তাদের ২ সন্তানও রয়েছে। কাকলি সরকারের ভোটার, আধার কার্ড সবই রয়েছে। কিন্তু সুইসাইড নোটে বাংলাদেশে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে না পারার জন্য হতাশার কথার উল্লেখ রয়েছে।
    তবে তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদে গিয়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁর স্বামী, ভাসুর এবং শ্বশুরকে আটক করে জেরা করছে টিটাগড় থানার পুলিশ।