গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বিহারে বিয়ের আসরে কনেকে গুলি

    বিহারে বিয়ের আসরে কনেকে গুলি

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স
    বিয়ের আসরে কনেকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের বক্সার চৌসায়। জয়মালার মঞ্চে দাঁড়িয়ে থাকা কনেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে বরযাত্রী চৌসায় আসে। সমস্ত আচার-অনুষ্ঠান মিটিয়ে জয়মালার পর্ব শুরু হয়। বর-কনে মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে মালা পরানোর পর আত্মীয়স্বজনেরা ছবি তুলছিলেন। সেই সময় ভিড়ের মধ্য থেকে হঠাৎ এক যুবক সামনে এগিয়ে এসে আগ্নেয়াস্ত্র বের করে কনেকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি কনের শরীরে লাগে এবং তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।
    ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। কনের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।