বিহারে ফের ভাঙল সেতু, সমীক্ষার নির্দেশ নীতীশের 

0
181
Bridge broke again in Bihar Nitish ordered survey
Bridge broke again in Bihar Nitish ordered survey
বিহারে সেতু বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবার সারান জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পড়েছে।
বিহারে এই নিয়ে ১৭ দিনে পর পর ১২টি সেতু ভেঙেছে রাজ্যে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় এই নিয়ে শুধু সারনেই তিনটি সেতু ভেঙে পড়েছে।যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিও থেকে দেখা গিয়েছে, নদীর উপর তৈরি সেতুটি একেবারে মাঝখান থেকে ভেঙে পড়েছে। সেতুর অনেকটা অংশ জলে পড়ে গিয়েছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেননি এস নিউজ। এই সেতু সারন জেলার সঙ্গে সিওয়ান জেলার সংযোগ রক্ষা করে থাকে। তা ভেঙে পড়ায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। সেতুটি ১৫ বছরের পুরনো বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। তবে কাছেই রাস্তার কাজ চলছিল। সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে। সব দিক খতিয়ে দেখা হবে।ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের পুরনো সেতুগুলির পর্যবেক্ষণের জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কোন সেতু আগে মেরামত করা দরকার, তাও চিহ্নিত করতে বলেছেন। সংশ্লিষ্ট আধিকারিকেরা সেই কাজ শুরু করেছেন।