ভাসল ব্রিজ, প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ

0
293
ছবি সৌজন্যে : নিজস্ব
পাহাড়ে টানা ভারী বৃষ্টিরে জেরে ধস নেমে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। গয়াবাড়ি চাবাগানের কাছে রাস্তায় ধসে পড়ে মাট-পাথরের চাই।
ধস সরিয়ে রাস্তা সারানোর কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে আলিপুরদুয়ারে জলের তোড়ে ভেসে গিয়েছে গোবরজ্যোতি নদীর ব্রিজ। স্তব্ধ হয়ে গিয়েছে যানচলাচল। ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তোর্ষা নদী। জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। রবিবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। জলমগ্ন এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিধায়ক। একই অবস্থা মাটিগাড়াতেও। মাটিগাড়া ২ নম্বর অঞ্চলের ক্ষুদিরামপল্লি এলাকা কার্যত জলের তলায়। এদিকে পাহাড়ে ভারী বৃষ্টির আগে ডায়না নদীতে ড্রেজিং শুরু হয়েছে। অতিভারী বৃষ্টির আগে ড্রেজিংয়ের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।
ভুটান, দার্জিলিং, সিকিমে টানা ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি হয়েছে। নদী তিরবর্তী এলাকা থেকে মানুষজনকে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন।