
ব্রিগেডের সভা থেকে ২০২৬-এ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন ক্ষেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। ঝাঁঝালো বক্তৃতায় বন্যা টুডু বলেছেন তৃণমূল বলছে খেলা হবে। আর বামেরা খেলা শেষ করবে। এমন খেলা হবে যে ছাব্বিশে উইকেট পড়ে যাবে।
বাংলার পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও তৃণমূলকে আক্রমণ করেছেন বন্যা। তিনি বলেছেন ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের কথা শহরের মানুষ জানে না। লড়াইয়ের পথ থেকে সরবে না শ্রমজীবী মানুষজন। তিনি আরও বলেছেন বামেদের সরকার ১০০ দিনের কাজ চালুর করার কথা বলেছিল। সবাই বলে ব্রিগেডে এত লোক, কিন্তু ভোটবাক্স খালি। মানুষের রুটিরুজি আর ভোটবাক্স দুটো আলাদা। তাঁর হুঁশিয়ারি টাকা দাও না কাজ দাও। মানুষের জন্য এই লড়াই। তাই মা-বোনেরা ব্রিগেডে ভিড় জমিয়েছেন। এত চুরি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন বুঝতে পারছেন না। চপ বিক্রি করতে বলছেন।
লক্ষ্মীদের সম্মান থাকে না সেখানে ভান্ডারের কি প্রয়োজন। ধর্ষণের শাস্তির বদলে টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের চোরের সরকার আর কেন্দ্রে ডাকাতের সরকার দুটোকেই বিদায় দিতে হবে।





