
সংখ্যাগুরুর মত মেনে চলতে হবে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব-র মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সিপিএম নেত্রী বৃন্দা কারাট চিঠিতে লিখেছেন, একজন বিচারপতির পক্ষে এই ধরণের মন্তব্য করা উচিত নয়, তিনি কলেজিয়ামের ব্যবস্থার মধ্যে থেকে এই ধরণের বিতর্কিত পদক্ষেপ করেছেন। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব বলেছেন, এ দেশটা হিন্দুস্থান। সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ীই দেশটা চলবে। সংখ্যালঘুদের থেকে সাবধান থাকুন। এটাই আইন।
এটা হাইকোর্টের বিচারপতি হিসেবে বলছি কি না, সেটা বিষয় নয়। বহু সংখ্যকের মত অনুযায়ীই আইন কাজ করে। এই কথার প্রতিবাদ করেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকেই।
