গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ভারত-পাক সম্পর্ক মেরামতি করেছে ব্রিটেনও : ডেভিড 

    ভারত-পাক সম্পর্ক মেরামতি করেছে ব্রিটেনও : ডেভিড 

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির জন্য আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেনও। এমনই দাবি করেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। তাঁর দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি স্থায়ী সংঘর্ষবিরতি নিশ্চিত করতে চাইছে ব্রিটেন।
    পাশাপাশি, ভারত এবং পাকিস্তানের মধ্যে আস্থা ফেরানো এবং আলোচনার পথ খোলার জন্যও আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দাবি করেছেন ভারত এবং পাকিস্তান’কে সংঘর্ষবিরতিতে রাজি করানোর জন্য তাঁর প্রশাসনের একটি ভূমিকা ছিল।
    তাঁর দাবি, সংঘর্ষবিরতি বন্ধ না-হলে দু’দেশের সঙ্গে আমেরিকার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমন মন্তব্যও করা হয়েছিল। যদিও ডোনাল্ড ট্রাম্পের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত সরকার।