
প্যালেস্টাইন গাজা ভূখণ্ডে যুদ্ধ শেষ করতে কোনও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে না পারলে ইজরায়েলের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি।
ব্রিটেনের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে বক্তৃতা দেওয়ার সময় ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেছেন। আমেরিকা ও ইজরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন গাজায় ত্রাণ বিতরণ পরিচালনা করছে।
কিন্তু জিএইচএফের কয়েকটি ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া প্যালেস্টাইনের ওপর হামলার পর সংগঠনটির তীব্র সমালোচনা হচ্ছে। ল্যামি আরও বলেছেন, ত্রাণ বিতরণের জন্য গঠিত ওই ফাউন্ডেশনকে তাঁরা সমর্থন করেন না।
