গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুদ্ধে কোনওমতেই অংশ নেবে না ব্রিটেন : স্টার্মার

    যুদ্ধে কোনওমতেই অংশ নেবে না ব্রিটেন : স্টার্মার

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরান-আমেরিকা- ইজরায়েলকে ঘিরে চলা এই সংঘাতে ব্রিটেন কোনওভাবেই জড়াবে না।  ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
    একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ খুঁজতে অন্তত ৩৫টি দেশের নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হচ্ছে। এই বৈঠকের নেতৃত্ব দেবেন ব্রিটেনের বিদেশ সচিব ইভেট কুপার। লক্ষ্য একটাই, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ হরমুজ প্রণালীকে আবার স্বাভাবিক পথে ফিরিয়ে আনা।
    সাধারণ মানুষের কি দৈনন্দিন জীবনে কোনও পরিবর্তন আনা উচিত – সাংবাদিকদের প্রশ্নের মুখে স্টার্মার এড়িয়ে যান এই জিজ্ঞাসা। তবে ব্রিটিশ নাগরিকদের আশ্বস্ত করে স্টার্মার বলেছেন, এই যুদ্ধ পরিস্থিতি একপ্রকার ঝড় তৈরি করেছে ঠিকই, কিন্তু সেই ঝড় সামাল দেওয়ার মতো অবস্থানে রয়েছে ব্রিটেন।