
ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাইং ট্যাক্সি সফলভাবে তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে। ব্রিটেনে ২০২৮ সালের মধ্যে এ ট্যাক্সি পরিষেবা চালু করতে চায় সেখানকার সরকার, তাদের সেই পরিকল্পনারই অংশ এটি। ইউরোপীয় আকাশযাত্রার ইতিহাসে প্রথমবারের মতো ভিএক্স৪ নামের বিদ্যুচ্চালিত উড়োজাহাজের একটি প্রোটোটাইপ পরীক্ষার বাইরে সাধারণভাবে আকাশপথে কটসওল্ডস অঞ্চল থেকে আরেক প্রান্তে সফলভাবে উড়ে গিয়েছে বলে খবর।
এ ফ্লাইং ট্যাক্সিটি তৈরি করেছে ব্রিস্টলের স্টার্টআপ কোম্পানি,ভার্টিকাল অ্যারোস্পেস। এ ফ্লাইং ট্যাক্সিটি একজন পাইলট ও চার জন যাত্রী নিয়ে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।গত মাসে বাণিজ্যিক ড্রোন ও ফ্লাইং ট্যাক্সি পরিষেবাকে বাস্তবে রূপ দিতে এ খাতে দু’ কোটি পাউন্ড অর্থ সহায়তার ঘোষণা করেছে ব্রিটেনের সরকার।এজন্য রেগুলেটরি ইনোভেশন অফিস নামের একটি নতুন সংস্থা তৈরি করেছে ব্রিটেনের পরিবহন বিভাগ ও অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিএএ।
প্রাথমিক পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে ফ্লাইং ট্যাক্সির কেন্দ্র বসানোর মাধ্যমে ,নিরবচ্ছিন্ন, পরিবেশবান্ধব ও ছোট দূরত্বের যাত্রার সেবা দেওয়া, যেখানে ব্যবহার হবে জোবির বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি। বলা হচ্ছে,একজন পাইলট ও সর্বোচ্চ চারজন যাত্রী নিয়ে ঘণ্টায় তিনশ ২০ কিলোমিটার পর্যন্ত গতিতে উড়তে পারে জোবির বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি।
