
ক্যান্সারে আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানি কেট মিডলটন ,ক্যাথরিন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে সেন্ট্রাল লন্ডনে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন তিনি।
গত বছর ক্রিসমাস ডের পর থেকে জনসাধারণের মাঝে দেখা যায়নি ক্যাথরিনকে।ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি চিকিৎসা নিচ্ছেন তিনি।ক্যান্সারে আক্রান্তের খবর নিজেই জানিয়েছিল ক্যাথরিন। তবে কী ধরনের ক্যান্সার হয়েছে এ নিয়ে কিছুই জানাননি তিনি।একটি বিবৃতিতে কেট বলেছিলেন, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হননি।এদিকে,বিগত বছরগুলোতে ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে ঘোড়ার পিঠে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করতেন রাজা চার্লস কিন্তু এ বছর তিনি গাড়ি থেকে পরিদর্শন করেছেন। সঙ্গে রানি ক্যামিলা ছিলেন। ৪১ বছর বয়সী তার বড় ছেলে উইলিয়াম অবশ্য ঘোড়ার পিঠে চড়ে আসেন।








