দাবানলে প্রাণ হারালেন ররি স্কাইজ

0
212
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

প্রায় একসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস।দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের স্থানীয় লাখো মানুষ।

বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা।এদিকে লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের।লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি।সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলেন বাড়ির আগুন নেভাতে। কিন্তু জল দেওয়ার সময়ে দেখা যায় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।ররি স্কাইজের ঘরের ছাদে জল দিতে পারা যায় নি কারণ কোনও পাইপে জল আসছিল না।এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও জল ছিল না। প্রসঙ্গত, ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন,হতাহতদের ঘটনার তদন্ত চলছে।