গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পুতিনকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

    পুতিনকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির মুখে দাঁড় করাতেন।

    কিয়েভ সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে জন হিলি ইউক্রেনে সম্ভাব্য শান্তি রক্ষা মিশনের প্রস্তুতির জন্য ব্রিটেনের ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা করেছেন।কিয়েভে একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শনের সময় তিনি বলেছেন, পুতিনের যুদ্ধাপরাধের উদাহরণ হিসেবে বুচা ও ইরপিনে ইউক্রেনীয় অসামরিক মানুষ ও শিশুদের ওপর চালানো সহিংসতার কথা ভুলে যাওয়ার সুযোগ নেই।

    এর আগে ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত, ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।